ঘরে বসে পড়ো

ঘরে বসে পড়ো
-সঞ্জয় কর

ঘরে বসে মনটা খারাপ
খোকাখুকির জানি,
মুক্ত বাতাস,সবুজ মাঠে
দিচ্ছে হাতছানি।

কিছুটা দিন ঘরেই থেকো
করোনা মুক্ত হই,
আবার হবে স্কুলে যাওয়া
আবার হই-চই।

পারবে ছুঁতে তোমরা জানি
উঁচু পাহাড় চূড়া,
ঘরে বসেই যাও চালিয়ে
তোমরা লেখা পড়া।

পাঠ্য বইয়ের পাশাপাশি
পড়ো ছড়ার বই,
অবসরে কেরেম, লুডো
খেলবে অবশ্যই।

সংসদ টিভিতে তোমরা
দেখতে পারো ক্লাস
অজ্ঞানতা মাইনাস করে
জ্ঞানকে করো প্লাস।

শিক্ষিত লোক, মামা ,চাচা
কিংবা খালা,খালো,
তাদের কাছ থেকে তোমরা
নিবে জ্ঞানের আলো।

করোনার প্রকোপে কতো
জীবন বিপন্ন!
পরিশেষে তাইতো বলছি
থাকবে পরিচ্ছন্ন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.