নারায়ণগঞ্জে পিপিআর ল্যাব উদ্বোধন করেন সাংসদ একেএম সেলিম ওসমান

মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি :

নারায়ণগঞ্জ করোনা হাসপাতালে (খানপুর ৩শ শয্যা হাসপাতাল) কোভিড-১৯ টেস্টের জন্য স্থাপিত পিসিআর ল্যাব উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান। এসময় তিনি ল্যাব স্থাপনের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

সেলিম ওসমান বলেন, অনেক প্রচেষ্টার পর জেলার সরকারিভাবে পিসিআর ল্যাব স্থাপিত হয়েছে। পিসিআর ল্যাবে প্রতিদিন ৯০টা নমুনা টেস্ট করতে পারবো। জনবল বাড়লে আরো টেস্ট করানো হবে। তখন ১৮০ থেকে ২০০ জনও টেস্ট করতে পারবো। তবে চিকিৎসকের পরামর্শ থাকলেই কেবল করোনা পরীক্ষা করতে আসবেন। সাধারণ সর্দি, কাশি হলেই হাসপাতালে ভিড় করবেন না। ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই করোনা টেস্ট করাতে আসার অনুরোধ করছি।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. গৌতম রায় বলেন, নারায়ণগঞ্জের অধিকাংশ টেস্ট এখন থেকে এখানেই করা হবে। ইতোমধ্যে ল্যাবের পাশাপাশি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ) ও ভেন্টিলেশনের সব কার্যক্রমও প্রায় শেষ করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ও আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. শামসুদ্দোহা সরকার সঞ্চয়।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-জেলা প্রশাসক (ডিসি) জসিম উদ্দিন, জেলা সিভিল সার্জন (সিএস) ডা. মোহাম্মদ ইমতিয়াজ, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. গৌতম রায়, জেলা করোনা প্রতিরোধ কমিটির প্রতিনিধি ডা. জাহিদুল ইসলাম প্রমুখ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.