এইমাত্র পাওয়া

ঘোড়াঘাটে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী

ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা শফিকুল ইসলাম শফি  ।।
দিনাজপুরের ঘোড়াঘাটে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী দিনে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গল সকালে বিকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানমের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ উম্মে হাবীবা সিদ্দিকা। প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাহফুজার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রুসিনা সরেন, কৃষি কর্মকর্তা এখলাস হোসেন সরকার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মামুন অর রশিদ। আলোচনা সভা শেষে সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী মৎস্য কর্মকর্তা আদম মালিক চৌধুরী।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.