এইমাত্র পাওয়া

দেশে প্রায় এক হাজার পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্কঃ

দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৮৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬০ জন পুলিশ সদস্য। দেশে এ নিয়ে ৯১৪ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হলো। এছাড়া এই ভাইরাসে এখন পর্যন্ত পাঁচ পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

সারা দেশের পুলিশ ইউনিটের তথ্য অনুযায়ী, সোমবার পর্যন্ত করোনাভাইরাসে পুলিশে আক্রান্ত হয়েছেন ৯১৪ জন। রোববার এই সংখ্যা ছিল ৮৫৪। এর মধ্যে শুধু ঢাকা মেট্রোপলিটন পুলিশেই (ডিএমপি) আক্রান্ত হয়েছেন ৪৪৯ জন পুলিশ সদস্য।

ডিএমপি জানায়, করোনায় মাঠ পর্যায়ের কর্মকর্তা ছাড়াও তাদের দুজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও একজন সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তা আক্রান্ত হয়েছেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.