এইমাত্র পাওয়া

অনলাইনে নতুন এমপিও আবেদনে সময় বাড়ল

নিউজ ডেস্কঃ

নতুন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অনলাইনে আবেদনের শেষ দিন ছিল আজ সোমবার। কিন্তু আবেদন জমা দিতে গিয়ে সার্ভার জটিলতার সমস্যায় পড়েন একাধিক প্রধান শিক্ষক। তাই আবেদনের সময়সীমা মঙ্গলবার পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

মাউশির উপ-পরিচালক রুহুল মমিন জানিয়েছেন, নতুন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের আবেদনের সমসসীমা আগামী ৪ মে পর্যন্ত নির্ধারিত ছিল। কেউ কেউ আবেদন সম্পন্ন করতে পারেনি বলে শোনা যাচ্ছে। বিষয়টি বিবেচনা করে আবেদন প্রক্রিয়ার সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৫ মে পর্যন্ত এ কার্যক্রম চলবে।

মাউশির কর্মকর্তারা জানিয়েছেন, আমরা মে মাসেই অর্থাৎ ঈদের আগে শিক্ষকদের নতুন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন-ভাতা দিতে চাই। এজন্য আবেদন প্রক্রিয়ার ক্ষেত্রে খুব সংক্ষিপ্ত সময় দেওয়া হয়েছে। শিক্ষকদের অসুবিধার কথা বিবেচনা করে আরো একদিন সময় বৃদ্ধি করা হয়েছে। অন্যান্য প্রক্রিয়াতেও একদিন করে সময় বৃদ্ধি করা হবে।

 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.