নিউজ ডেস্কঃ
১১ জুন আগামী ২০২০-২১ অর্থবছরের বাজেট জাতীয় সংসদে উত্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
জাতীয় সংসদে বাজেট উত্থাপনের বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের বাজেট শাখার অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত একটি চিঠি সংসদ সচিবালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, আগামী ১১ জুন বিকেল ৩টায় অর্থমন্ত্রী আগামী ২০২০-২১ অর্থবছরের বাজেট উত্থাপন করবেন। একই সঙ্গে ২০১৯-২০২০ অর্থবছরের সম্পূরক বাজেট সংসদে উত্থাপন করবেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
