এইমাত্র পাওয়া

আগামীকাল রংপুর বিভাগের সঙ্গে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স

নিউজ ডেস্কঃ

রংপুর বিভাগের আট জেলার সঙ্গে সোমবার (৪ মে) করোনাভাইরাসের সার্বিক পরিস্থিতি নিয়ে ভিডিও কনফারেন্স করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সকাল ১১টায় তার সরকারি বাসভবন গণভবন থেকে এ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। আর জেলা পর্যায় থেকে স্ব-স্ব জেলার কর্মকর্তা ও দায়িত্বশীল পদধারী ব্যক্তিরা এতে যুক্ত থাকবেন।

প্রধানমন্ত্রীর প্রতিদিনের কার্যতালিকা থেকে তার প্রেস উইং আজ রবিবার (৩ মে) এ তথ্য জানিয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.