এইমাত্র পাওয়া

যুক্তরাজ্য থেকে বিশেষ ফ্লাইটে ফিরবেন ১০০ বাংলাদেশি শিক্ষার্থী

অনলাইন ডেস্কঃ

করোনাভাইরাসের কারণে আটকে পড়া ১০০ বাংলাদেশি শিক্ষার্থীকে ফেরত পাঠাবে যুক্তরাজ্য।ব্রিটিশ নাগরিকদের ঢাকা থেকে নিতে আসা বিশেষ ফ্লাইটে তাদের বাংলাদেশে ফিরিয়ে আনা হবে। রোববার (০৩ মে) যুক্তরাজ্যে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মার্চের শেষে কোভিড-১৯ এর কারণে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালন বন্ধ হয়ে যাওয়ার পর যুক্তরাজ্যে থাকা বাংলাদেশি নাগরিক ও শিক্ষার্থীদের প্রত্যাবাসনে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

বাংলাদেশ বিমান বাহিনীর তত্ত্বাবধানে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি আগামী ১০ মে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে নিয়ে আসবে।

এর আগে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার সৈয়দা মুনা তাসনিম বাংলাদেশি ১০০ শিক্ষার্থীদের প্রত্যাবাসনের জন্য যুক্তরাজ্যের পররাষ্ট্র দফতর ও ঢাকার ব্রিটিশ হাইকমিশনের কাছে অনুরোধ করেন। তার পরিপ্রেক্ষিতে ব্রিটিশ সরকার নিজ নাগরিকদের যে বিশেষ ফ্লাইটে ফিরিয়ে নিয়ে যাবে, সেই ফ্লাইটে বাংলাদেশি শিক্ষার্থীদের প্রত্যাবাসনের বিষয়ে রাজি হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.