আড়াইহাজারে মেশিন দিয়ে ধান কাটার উদ্বোধন করলেন এম-পি বাবু

মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি :

নারায়নগঞ্জের আড়াইহাজারে মেশিন দিয়ে ধান কাটার উদ্বোধন করলেন সাংসদ আলহাজ্ব নজরুল ইসলাম বাবু। তিনি শনিবার দুপুরে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের গোপিন্দী চকের মাঝে এ ধান কাটার উদ্বোধন করেন।

করোনার কারনে কৃষক যখন ধান কাটার শ্রমিকের অভাবে ধান কাটতে দিশেহারা তখনই কৃষকের কথা চিন্তা করে উপজেলা কৃষি অফিসের মাধ্যমে এ মেশিনটি সাংসদ নজরুল ইসলাম বাবু ব্রাহ্মনদী ইউনিয়নের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব লাখ মিয়ার কাছে অর্ধেক মূল্যে হস্তান্তর করেন।

ধান কাটার উদ্বোধনের সময় সামাজিক দুরত্ব মেনে উপস্থিত ছিলেন, আড়াইহাজারের পৌড় মেয়র আলহাজ্ব সুন্দর আলী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুইয়া, উপজেলা কৃষি কমকর্তা কাজী আনোয়ার, উপজেলা সেচ্ছাসেবক লিগের সাধারন সম্পাদক মনিরুজ্জামা মনির, সহ সম্পাক সুমন উপজেলা ছাত্রলীগের আহবায়ক কাজী জুয়েল ,সরকারী সফর আলী কলেজের সাবেক জি,এস আলামিন, ব্রাহ্মন্দী ইউনিয়নের ছাত্র লীগের সভাপতি রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক সাজিদ আলামিন, ব্রাহ্মন্দী ই,উ.পি সদস্য জায়দুল ইসলাম ,আঃ মালেক,তাইজুল ইসলাম বেদন,আবুছিদ্দিক প্রমূখ।

মেশিনের মলিক আলহাজ্ব লাখ মিয়া চেয়ারম্যান জানান, কৃষকের ধান শ্রমিকের অভাব পুরনের জন্য এমপি-নজরুল ইসলাম বাবুর সহায়তায় আমি মেশিনটি ক্রয় করেছি।

শুধু মাত্র তেল খরচ দিয়েই কৃষকেরা এ মিশিন দিয়ে ধান কাটতে পারবে বলে তিনি জানান।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.