হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার সাবাসপুরে দ্য কনফিডেন্স একাডেমি স্কুলের তালা ভেঙে ১১টি সিলিং ফ্যান চুরি করেছে সংঘবদ্ধ চক্র। খরব পেয়ে শুক্রবার (১ মে) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে শায়েস্তাগঞ্জ থানার পুলিশ।
স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক আব্দুল আজিজ তালুকদার বাবুল জানিয়েছেন, করোনার সংক্রমণ রোধে স্কুল বন্ধ আছে। ৩০ এপ্রিল দিবাগত রাতে চোরের দল তালা ভেঙে প্রবেশ করে স্কুলের বিভিন্ন কক্ষ থেকে ১১টি সিলিং ফ্যান চুরি করে নিয়ে গেছে। এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানায় অভিযোগ জানানো হয়েছে।
শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হোসেন বলেছেন, ‘এখন সব স্কুল ও কলেজ বন্ধ। এ সময় প্রত্যেক স্কুল-কলেজে পাহারাদার রাখা প্রয়োজন।’
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
