করোনায় গত ২৪ ঘণ্টায় দেশে ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৫৬৪

নিউজ ডেস্কঃ

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬৮ জনে।এই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৬৪ জনে। এ নিয়ে সর্বমোট আক্রান্ত ৭ হাজার ৬৬৭ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ১০ জনসহ মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬০ জন।বৃহস্পতিবার বেলা আড়াইটায় মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন অধিদফতরটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.