অধিভুক্তি বাতিলের আন্দোলনে ডাকসুর সমর্থন, ক্লাসে ফেরার আহ্বান

সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবির সাথে একমত পোষণ সোমবার ডাকসুর পক্ষ থেকে নোটিশ দেয়া হয়। নোটিশে বলা হয়,’ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ( ডাকসু ) শিক্ষার্থীদের সকল যৌক্তিক ও ন্যায়সঙ্গত দাবি – দাওয়ার প্রতি শ্রদ্ধাশীল । নির্বাচিত ছাত্র প্রতিনিধি হিসেবে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে ডাকসু পূর্ণ সমর্থন জ্ঞাপন করছে।

কিন্তু উপাচার্য মহােদয় দেশের বাইরে থাকায় এই মুহূর্তে ৭ কলেজ নিয়ে কোন কার্যকর ও ফলপ্রসু সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে না।উপাচার্য মহােদয় আগামীকাল দেশে ফিরে আসলে উদ্ভুত সমস্যার সমাধানে ডাকসু বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষা মন্ত্রণালয়ের সাথে আলােচনা করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। ডাকসু শিক্ষার্থীদের অধিকার আদায়ে সর্বদা সােচ্চার রয়েছে।

উল্লেখ্য, গতকাল ২১ জুলাই বিকেলে উপাচার্য লাউঞ্জে প্রাে-ভিসির ( প্রশাসন ) নেতৃত্বে কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন ও ডাকসু নেতৃবৃন্দের সাথে আলােচনা হয়।

তাই শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে সকল শিক্ষার্থীকে ক্লাসে ফিরে যাওয়ার আহবান জানাচ্ছি


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading