মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি :
” পুষ্টির কথা ভাবলে,খাদ্যের কথা ও ভাবুন ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আড়াইহাজারে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের উদ্যেগে সামাজিক দুরত্ব বজায় রেখে বৃস্পতিবার দুপুর ১টায় শোভা যাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি হাসপাতাল থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো: সোহাগ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়মা আফরোজ ইভা, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আশরাফুল আমীন, ডাঃ উত্তম কুমার দাশ গুপ্ত, ইন্সপেক্টর নুরে আলম মোল্লা, স্বাস্থ্যসহকারী শফিউল্লাহ. আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক মজিবুর রহমান প্রমুখ।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়মা আফরোজ ইভা জানান, পুরো সপ্তাহ ব্যাপী আমাদের বিভিন্ন অনুষ্ঠান চলবে। সামাজিক দুরত্ব বজায় রেখে আমরা কর্মসূচীগুলো বাস্তবায়ন করব।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
