এখন থেকে কুমিল্লায় “করোনা” রুগির চিকিৎসা

হাসান ভূইঁয়া :

গতকাল মঙ্গলবার কুমিল্লা জেলা প্রসাশকের কার্যলয়ে ” করোন ” সংক্রান্ত জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপিটালে ৫০০ শয্যা বিশিষ্ট ” করোনা ” আক্রন্ত রুগিদের চিকিৎসা দেয়ার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ফলে কুমিল্লা জেলার ১৭ উপজেলা তথা ১৮ টি থানার ” করোনা ” আক্রন্ত রুগিরা সহজেই এখানে চিকিৎসা নিতে পারবে। আপনারা জানেন ইতিমধ্যে কুমিল্লা মেডিকেল কলেজে “করোনা ” পরীক্ষা করার প্রয়োজনিয় যন্ত্রপাতি পৌঁছেছে।

কুমিল্লা সদর আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা আ.ক.ম. বাহা উদ্দিন ( বাহার) বলেন, ” আমরা বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম কুমিল্লা জেলা কে করোনা মুক্ত ঘোষনা করবো ইনসা-আল্লাহ। “


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.