মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি :
২০ হাজার নিম্নমধ্যবিত্ত পরিবার ও চিকিৎসকদের সহযোগীতায় ২ কোটি ২৮ লাখ টাকার সহযোগীতা ঘোষণা সেলিম ওসমানের পবিত্র রমজান মাসকে সামনে রেখে নারায়ণগঞ্জ ও বন্দরের ২০ হাজার পরিবার সহ নারায়ণগঞ্জে করোনা চিকিৎসা সেবায় নিয়োজিত ডাক্তার ও নার্সদের সহযোগীতার উদ্যোগ নিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের। সেই লক্ষ্যে তাঁর ব্যক্তিগত তহবিল থেকে প্রায় ২ কোটি ২৮ লাখ টাকা একটি কর্মসূচীর ঘোষণা দিয়েছেন তিনি।
মঙ্গলবার ২১ এপ্রিল দুপুর ১২টায় তাঁর ব্যবসা প্রতিষ্ঠান উইজডম অ্যাটায়ার্স লিমিটেড এর কার্যালয়ে সিটি কর্পোরেশনের ১৭টি ওয়ার্ডের কাউন্সিলর ও বন্দর উপজেলা চেয়ারম্যান ও ৭ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে আলোচনার মাধ্যমে এ কর্মসূচীর ঘোষণা দিয়েছেন তিনি।
আলোচনা সভায় এমপি সেলিম ওসমান বলেন, বিশ্বব্যাপী এ দুযোর্গ মোকাবেলা করার জন্য আমি নারায়ণগঞ্জের ব্যবসায়ী ও বিত্তবানদের কাছে আবেদন রাখছি।
আমাদের নারায়ণগঞ্জের পাশাপাশি ৪টি থানা সদর, বন্দর, সিদ্ধিরগঞ্জ, ফতুল্লা যার একটি অংশ সিটি কর্পোরেশন এলাকার আওতাভূক্ত বাকি অংশ দুটি উপজেলার ইউনিয়ন পরিষদ এলাকার আওতাধীন। আমি এ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভীর সাথে দীর্ঘ সময় টেলিফোনে বিস্তারিত আলোচনা করছি।
আমরা ডিজিটাল পদ্ধতির মাধ্যমে রোজার মাসটিতে ৬০০ শিক্ষিত বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা ও ২০ হাজার পরিবারকে ৯০০ টাকা করে আমার ব্যক্তিগত ভাবে আমার এলাকার ৭টি ইউনিয়নের চেয়ারম্যান ও ২২জন কাউন্সিলরকে অনুরোধ জানানোর পরিপ্রেক্ষিতে আগামী ৭দিনের মধ্যে এসব মানুষের সহায়তায় নিজ উদ্যোগে বিকাশ বা নগদ একাউন্ট করে দিলে আমার কার্যালয় হতে প্রত্যেকের একাউন্টে প্রেরন করা হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
