এইমাত্র পাওয়া

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি-বিজ্ঞান

১। দূষিত বায়ু কী ?
উত্তর ঃ যে বায়ুতে দূষিত গ্যাস, রোগজীবাণু, ধূলিকণা ইত্যাদি মিশ্রিত থাকে তাকে দূষিত বায়ু বলে।

২। পরিবেশের তিনটি উপাদানের নাম লেখ ?
উত্তর ঃ পরিবেশের তিনটি উপাদান হলো- বায়ু, পানি ও মাটি।

৩। দূষিত পানি কী ?
উত্তর ঃ যে পানিতে নানা প্রকার রোগজীবাণু, ময়লা-আবর্জনা ইত্যাদি থেকে এবং পানকরলে
আমাদের বিভিন্ন ধরনের রোগ হয় তাকে দূষিত পানি বলে।

৪। শব্দ দূষণ কী ?
উত্তর ঃ যে উচ্চ তীব্রতা ও তীক্ষèতা সম্পন্ন শব্দ আমদের শরীরে ক্ষতিকর প্রভাব সৃষ্টি করে তাকে
শব্দ দূষণ বলে।

৫। বায়ু দূষণ কী ?
উত্তর ঃ বায়ুতে পরিমিত পরিমাণ অক্সিজেন, নাইট্রোজেন, জলীয়বাষ্প ইত্যাদি বিদ্যমান না
থাকলে এবং ধূলিকণা, ধোঁয়া, দূষিত গ্যাস মিশ্রিত থাকলে যে দূষণ ঘটে তাকে বায়ু বলে।

৬। পরিবেশ দূষণ কাকে বলে ?

উত্তর ঃ পরিবেশের যে পরিবর্তন আমদের ক্ষতি করে তাকে পরিবেশ দূষণ বলা হয়।
৭। পরিবেশের উপাদান ব্যবহার করে মানুষ কী সৃষ্টি করছে ?

উত্তর ঃ পরিবেশের উপাদান ব্যবহার করে মানুষ বিভিন্ন বর্জ্য সৃষ্টি করছে।
৮। খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য জমিতে কী প্রয়োগ করা হচ্ছে ?

উত্তর ঃ খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য জমিতে রাসায়নিক সার প্রয়োগ করা হচ্ছে।
৯। পরিবেশ সংরক্ষণ কী ?

উত্তর ঃ কতকগুলো বিধি-নিষেধ মেনে পরিবেশ দূষণমুক্ত রাখাকে পরিবেশ সংরক্ষণ বলে।
১০। পানি দূষণকারী কয়েকটি পদার্থের নাম লেখ ?

উত্তর ঃ পানি দূষণকারী কয়েকটি পদার্থের নাম হলো- রাসায়নিক সার ও কীটনাশক,
কলকারখানার বর্জ্য, বাড়ির আবর্জনা ইত্যাদি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.