কুষ্টিয়ার মিরপুরে জিসান নামের প্রথম শ্রেণির এক স্কুল ছাত্রকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় ফয়সাল (২৫) নামের এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা।
সোমবার বেলা ১২টার দিকে মিরপুর উপজেলার কাতলামারী বাজার এলাকা থেকে তাকে আটক করে স্থানীয়রা।
জিসান কাতলামারী এলাকার আশিকুল ইসলামের ছেলে এবং কাতলামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। আটককৃত অপহরণকারীর নাম ফয়সাল। তিনি নারায়নগঞ্জের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ফেরো আলী জানান, স্কুল ছুটি হওয়ার পর স্থানীয় চপলের ছেলে বাশার, ফজলুল হকের ছেলে নাসিম ও আশিকুল ইসলামের ছেলে জিসান বাড়িতে যাচ্ছিলো। পথে অপহরণকারী ফয়সাল আইসক্রিম খাওয়ানোর কথা বলে জিসানকে নিয়ে বাসে উঠতে যায়। এ সময় নাসিম ও বাশার চিৎকার করে সবাইকে ডাকলে আমরা ছুটে গিয়ে ফয়সালকে আটক করি এবং জিসানকে উদ্ধার করি। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে ফয়সালকে আটক করে নিয়ে যায়।
আমলা পুলিশ ক্যাম্পের এএসআই আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল