স্টাফ রিপোর্টার ॥
বাংলাদেশেও বিশ্বজুড়ে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন। এই দুর্যোগের সময় চিকিৎসা দিতে অনীহা প্রকাশ করায় ও অনুপস্থিত থাকায় কুয়েত-মৈত্রী হাসপাতালের ৬ চিকিৎসককে বরখাস্ত করা হয়েছে।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বেলাল হোসেন স্বাক্ষরিত আদেশে তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
আদেশে বলা হয়, কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পদায়ন করা হলেও কর্মস্থলে অনুপস্থিত থাকায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিবের টেলিফোনিক নির্দেশে চার চিকিৎসকে সাময়িক বরখাস্ত করা হলো।
কর্মস্থলে অনুপস্থিত থাকায় বরখাস্ত হওয়া চিকিৎসকরা হলেন- জুনিয়র কনসালটেন্ট (অ্যানেস্থিসিওলজি) ডা. হীরম্ব চন্দ্র রায়, মেডিকেল অফিসার ডা. ফারহানা, মেডিকেল অফিসার ডা. উর্মি পারভিন, মেডিকেল অফিসার ডা. কাউসার উল্লাহ।
কোভিড-১৯ আক্রান্ত রোগীর চিকিৎসায় অনিচ্ছা প্রকাশ করায় বরখাস্ত চিকিৎসকরা হলেন- জুনিয়র কনসালটেন্ট (গাইনি) ডা. শারমিন হোসেন এবং আরপি (মেডিসিন) ডা. মুহাম্মদ ফজলুল হক।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
