মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি :
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিশজন তরুণ নিয়ে গড়ে উঠা সংগঠন ~ব্যাচ’-১০” এর সহযোগিতায় আড়াইহাজার উপজেলার ডাক্তার ও মেডিকেল স্টুডেন্ট দের নিয়ে গঠিত সংগঠন ডামসা (ডক্টরস এন্ড মেডিকেল স্টুডেন্টস অব আড়াইহাজার) উপজেলাবাসীকে দিচ্ছে “টেলিমেডিসিন সেবা”।
জানা যায়,এর আগেও এ সংগঠনটি গরীব অসহায় মানুষের পাশে দাড়িয়েছে এবং প্রায় ৩৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ এবং সার্বক্ষনিক স্থানীয় জনগনের মাঝে সচেতনতা বৃদ্ধির কাজ করে যাচ্ছে।
বিশ্বব্যাপী নভেল করোনা ভাইরাসে (COVID-19) আক্রান্ত ও মৃত্যুর প্রকোপ বেড়েই চলেছে। হু হু করে বাড়তে থাকায় আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক থেকে পিছিয়ে নেই বাংলাদেশও।তবে এ ভাইরাস মোকাবিলায় দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্র বন্ধ হয়ে গেলেও সরকার এ বিষয়ে সব ধরনের প্রস্তুতি ও কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। সরকার করোনা ভাইরাস সংক্রমণ রোধে সবাইকে ঘরে থাকার অনুরোধ জানিয়েছেন।সরকারের সব নির্দেশনা আমাদের অবশ্যই মেনে চলতে হবে এই ভাইরাসের প্রকোপ থেকে বাচতে হলে।
অন্যদিকে ভাইরাসটির প্রকোপ বৃদ্ধির ফলে এবং সংক্রমণের হার কমানোর লক্ষ্যে বাংলাদেশের অনেক জেলা ও উপজেলার ন্যায় আড়াইহাজার উপজেলাও অনির্দিষ্টকালের জন্য লকডাউন করেছে স্থানীয় প্রশাসন।
এদিকে আড়াইহাজার উপজেলা লকডাউন বা অবরুদ্ধ করে রাখার কারণে বিপাকে পড়েছে উপজেলার সর্বস্তরের মানুষ। ফলে জরুরী চিকিৎসা সেবা ব্যাহত হতে পারে বলেই এরকম উদ্যোগের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় ব্যাচ’-১০, এমনটাই জানা যায়।
ফলে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার স্বপ্নবাজ এই বিশ তরুণরের সংগঠন ” ব্যাচ১০” এর সহযোগিতায় উপজেলাটির আর একটি সংগঠন ডামসার (ডক্টরস এন্ড মেডিকেল স্টুডেন্টস অব আড়াইহাজার) বিশেষজ্ঞ ডাক্তারবৃন্দ যারা দেশের বিভিন্ন স্বনামধন্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এ চিকিৎসা সেবায় নিয়োজিত আছেন মূলত তারাই যেকোনো প্রয়োজনে “টেলিমেডিসিন সেবা” দিবেন।
এই মুহুর্তে তারা জীবন বাজি রেখেই বিভিন্ন হাসপাতালে প্রতিনিয়ত মানুষকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে যাচ্ছেন। ফলে সাধারণ অসুখ হলে যেন আড়াইহাজারবাসী ঘর থেকে বের না হয় তার জন্যেই সকলকে তাদের কাছ থেকে পরামর্শ ও নিয়ম মেনে ঘরে থাকার জন্য অনুরোধ করছেন।
“ব্যাচ ১০” এর চেয়ারম্যান মোঃ আশরাফুল এ ব্যাপারে বলেন, মানুষ ঘরে বসেই টেলিমেডিসিন সেবা নিতে পারবে। আড়াইহাজার উপজেলার যেকোনো প্রয়োজনে তাদের স্থানীয় ডাক্তারদের মাধ্যমেই বিভিন্ন পরামর্শের জন্যে ডাক্তারদের নিজস্ব মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারবেন। ডাক্তাদের নাম, মোবাইল নম্বর এবং সময় “ব্যাচ১০” এর অফিসিয়াল ওয়েবসাইট (www.batch10.org) এবং ফেসবুক পেইজ (www.fb.com/batch10.org) এ পাওয়া যাবে। আড়াইহাজারব্যাপী প্রায় প্রতিটা গ্রামেই রয়েছে ব্যাচ ১০ এর স্বেচ্ছাসেবী, প্রয়োজনে ঘরে ঔষধ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন।
স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায়,আমরা মোবাইল ফোনে আমাদের আড়াইহাজার উপজেলার ( কৃতিসন্তান ) ডাক্তারদের সঙ্গে যেকোনো স্বাস্থ্যগত সমস্যা নিয়ে যোগাযোগ করে বিনামূল্যে অত্যন্ত আন্তরিকতার সাথে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারছি। আমরা তাঁদের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করি নিজেরা সুস্থ থেকে তাঁরা যেন দেশের এই ক্রান্তিকালে মানুষের সেবা করে যেতে পারেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
