নিজস্ব প্রতিনিধি।।
করোনাভাইরাস জনিত মানবিক বিপর্যয়ে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) এর কেন্দ্রীয় আহব্বানে সাড়া দিয়ে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) দক্ষিণ সুরমা উপজেলা।
আজ সিলেটে শিক্ষক সমিতির পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণের প্রথম কিস্তিতে প্রায় একশত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রত্যেক পরিবারকে দেওয়া খাদ্যসামগ্রী মধ্যে রয়েছে ৫ কেজি চাউল, ১ কেজি পিয়াজ, ২ কেজি আলু, ১ কেজি লবণ, ১লি. সয়াবিন তেল, ১ কেজি ছোলা ও ১ টি সাবানসহ প্রায় ১২ কেজি খাদ্যসামগ্রী।
এ সময় শিক্ষক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি জনাব মোহাম্মদ বেলাল আহমদ, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সিলেট জেলা সাধারণ সম্পাদক জনাব আব্দুল মালিক রাজু, কেন্দ্রীয় শিক্ষক নেতা জনাব গোলাম মোস্তফা কামাল, শিক্ষক নেতা ও প্রধান শিক্ষক জনাব দীলিপ লাল রায়, সাইফুল ইসলাম রানা, মোহাম্মদ আব্দুস সালাম, শিক্ষক জনাব মো. মকব্বির আলী, জনাম ময়ুনুল ইসলাম, জনাব আল মেহদী তালুকদার,জনাব জুবায়ের আহমদ, জনাব মোহাম্মদ রেজাউল ইসলাম প্রমুখ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
