সরকারি চাকরি না পাওয়ায় ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা

গোপালগঞ্জ প্রতিনিধি।।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে পাস করা তরুণ সেন নামের এক যুবক আত্মহত্যা করেছেন। সরকারি চাকরি না পাওয়ার কারণে ওই যুবক আত্মহত্যা করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে ২০১০-১১ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। বিভাগটির একাধিক শিক্ষক এই তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তরুণ সেনের বাড়ি। গত সপ্তাহে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। এ সময় গুরুতর অসুস্থ হলে তাকে টুঙ্গিপাড়া হাসপাতালে ভর্তি করায় পরিবারের সদস্যরা। সেখানে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। গত শনিবার খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তুরুণ।

এ বিষয়ে তরুণের বোন বিভা রায় বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাস করেও চাকরি না পাওয়ায় তার মধ্যে এক ধরনের হতাশা কাজ করছিল। সবার ধারণা এজন্যই আত্মহত্যা করেছে।’


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.