নিজস্ব প্রতিবেদক:
অবশেষে বৈশাখী ভাতা ছাড়াই ছাড় হলো শিক্ষক -কর্মচারীদের মার্চ মাসের বেতন। বেশাখী ভাতার বিষয়টি নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন দেশের বেসরকারি শিক্ষক-কর্মচারীরা।
আজ রোববার ৫ এপ্রিল বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের মার্চ মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। প্রতিষ্ঠান প্রধানদের ওয়েবসাইট (emis.gov.bd) থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের এমপিওর শীট ডাউনলোড করে ১২ এপ্রিল পর্যন্ত বেতন ভাতা তোলা যাবে।
উল্লেখ্য, মার্চ মাসের এমপিও শীট www.emis.gov.bd এ ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। এই প্রথম ওয়েবসাইটে প্রতিষ্ঠানের এমপিও শীট পাওয়া যাচ্ছে। বিগত দিনে নির্ধারিত ব্যাংক থেকে এমপিওশীট সংগ্রহ করতে হতো। একাধিকবার ব্যাংকে যোগাযোগ করতে হতো।
এমপিওশীট অনলাইনে দেওয়ায় ফোনে দেশের অনেক শিক্ষক শিক্ষাবার্তার কাছে সন্তোষ প্রকাশ করেছে।

Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
