নিউজ ডেস্ক।।
করোনাভাইরাস নিয়ে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে রংপুর মেট্রোপলিটন পুলিশ পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে নিজ কার্যলয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মেট্রোপলিটন পুলিশ কমিশনার মুহা. আবদুল আলীম মাহামুদ।
এর আগে শুক্রবার রাতে রংপুর নগরীর জিএলরায় রোড ও গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন— আসিক সরদার (২০), আকতারুজ্জামান (২৪), আকিবুজ্জামান অংকন (২০), তানজিলুর রহমান তামিস (২৩) ও সমির ঘোষ দিপ্ত (২৩)।
পুলিশ কমিশনার মুহা. আবদুল আলীম মাহামুদ জানান, ‘রংপুর নগরীর ধাপ এলাকায় সৌদি প্রবাসী করোনা আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। পুলিশ ধাপ এলাকা ঘিরে রেখেছে। যে কোন সময় ধাপ এলাকা লকডাউন হতে পারে। ধাপের লোকেরা সাবধান।’— এই মিথ্যা পোস্টটি ওই যুবকরা ফেসবুকে শেয়ার করে গুজব ছড়ায়। এতে জনমনে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
শুক্রবার রাতে পুলিশের উপ-কমিশনার উত্তম কুমার পাঠকের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
