নিউজ ডেস্ক।।
সবকিছু ঠিক থাকলে এমপিওভুক্ত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মার্চ (২০২০) মাসের এমপিওর চেক ছাড় হবে আগামী রবিবার। শিক্ষক-কর্মচারীরা নিজ নিজ অ্যাকাউন্ট থেকে ৮ এপ্রিল পর্যন্ত বেতন-ভাতা তুলতে পারবেন। এর আগে বুধবার (২৫ মার্চ) মাদরাসার শিক্ষক-কর্মচারীদের মার্চ (২০২০) মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। অনুদান বণ্টনকারী রাষ্ট্রায়াত্ত চারটি ব্যাংকে চেক পাঠানো হয়েছে। শিক্ষকরা আগামী ৯ এপ্রিল পর্যন্ত বেতন-ভাতার সরকারি অংশের টাকা তুলতে পারবেন।
এ বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফপ্তরের একজন কর্মকর্তা জানান আগামী রবিবার বেতন-ভাতার চেক ব্যাংকে দেয়া হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
