নিউজ ডেস্ক ।।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান নির্বাচক হাবিবুল বাশার সুমনের মা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (২৮ মার্চ) দুপুর সোয়া একটার দিকে কুষ্টিয়ায় বাশারের গ্রামের বাড়িতে ইন্তেকাল করেন তার মা।
দেশজুড়ে চলছে করোনা আতঙ্ক। এর মাঝেই কয়েকদিন আগে কুষ্টিয়ায় নিজ বাড়িতে গিয়েছিলেন হাবিবুল। মাকে দেখে অল্প কিছুদিন বাড়িতে থেকে আবার ফিরে এসেছেন ঢাকায়। তার বড় ভাই, ক্রিকেট কোচ এমদাদুল বাশার রিপন জানান, তার মা কয়েক বছর ধরে অসুস্থ হয়ে শয্যাশায়ী ছিলেন। গত কয়েকদিনে শরীরটা বেশি খারাপ হয়ে যায়।
গত ২২ মার্চ অসুস্থ মাকে দেখে কুষ্টিয়া থেকে রাজধানী ঢাকা ফিরেছেন বাশার। মাকে শেষ বিদায় জানাতে কুষ্টিয়ায় যাবেন কি না এ নিয়ে দ্বিধায় আছেন তিনি।
বাশার বলেন, করোনাভাইরাস আতঙ্কে মাকে শেষবার দেখতে যাওয়ার জন্য মনটা আকুল হয়ে আছে। কিন্তু করোনা পরিস্থিতির মধ্যে আত্মীয়-পরিজনদের বেশিরভাগই যেতে না করছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
