সেই এসিল্যান্ডের বিরুদ্ধে মামলা করবেন সুমন

নিউজ ডেস্ক।।

মাস্ক না পরায় তিন বৃদ্ধের কান ধরিয়ে ছবি তোলার ঘটনায় ফেসবুক জুড়ে সমালোচনার ঝড় বইছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে যশোরের মণিরামপুরের চিনাটোলা বাজারে এ ঘটনা ঘটান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসান।

তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করবেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। তিনি নিজেই গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্যারিস্টার সুমন বলেন, তারা বয়স্ক মানুষ। তাদের কোনো অভাব-অভিযোগ না শুনে, প্রয়োজন না বুঝে কান ধরে ওঠবস করিয়েছেন এসিল্যান্ড। এসিল্যান্ড নিজেই ওই দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন। ওই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এটা ডিজিটাল নিরাপত্তা আইনে অপরাধ, তা নিয়ে বসে থাকা যায় না।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.