নিজস্ব প্রতিবেদক।।
আসন্ন এইচএসসি পরীক্ষার প্রবেশ পত্র বিতরন কার্যক্রম স্থগিত করা হয়েছে। শনিবার থেকে পরীক্ষায় অংশ গ্রহনের প্রবেশ পত্র বিতরন করার কথা ছিলো।
ঢাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এসএম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় ২৮ মার্চ পর্যন্ত এইচএসসি পরীক্ষার প্রবেশ পত্র বিতরন কার্যক্রম স্থগিত করা হলো। এই সময়ে পরীক্ষার্থীদের ঘরে থেকে পরীক্ষার প্রস্তুতি নেয়ার আহবান জানানো হয়।
রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোকবুল হোসেন বলেন, কেন্দ্র সচিবদের বোর্ডে এসে প্রবেশপত্র নেওয়ার কথা ছিল। তবে আমার বোর্ডে প্রায় ৪ শতাধিক কেন্দ্র সচিব রয়েছে। তারা বোর্ডে এলে বিপুল জনসমাগম ঘটবে। সব বোর্ডেই এমন একই অবস্থা। এসব কারণে আপাতত প্রবেশপত্র বিতরণ স্থগিত করা হয়েছে।
আগামী পহেলা এপ্রিল থেকে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরুর কথা রয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
