কুবি প্রতিনিধি:
প্রাকৃতিক বৈচিত্র সংরক্ষণে নিবেদিত পরিবেশবাদী সংগঠন অভয়ারণ্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ বাসার এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন আইন বিভাগের শিক্ষার্থী সাফায়িত সিফাত।
শনিবার (১৪ মার্চ) সংগঠনটির বিদায়ী কমিটির সভাপতি-সম্পাদক সাক্ষরিত ১৪ সদস্যের নতুন কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করেন বিদায়ী সভাপতি রিজওয়ান কবির।
ঘোষিত নতুন কমিটির অন্যান্যরা হলেন- সহ সভাপতি মাহবুবা আক্তার (বাংলা বিভাগ) ফরহাদুর রহমান (গণযোগাযোগ ও সাংবাদিকতা), ইশতিয়াক আহমেদ (নৃবিজ্ঞান); যুগ্ম সাধারণ সম্পাদক মোহন চক্রবর্তী (নৃবিজ্ঞান), সামিয়া হক রিভা (আইন); সাংগঠনিক সম্পাদক মারুফ আহমেদ (লোক প্রশাসন); সানজিদা ঋতু (গণযোগাযোগ ও সাংবাদিকতা), তমাল ভূইয়া (গণযোগাযোগ ও সাংবাদিকতা); অর্থ সম্পাদক আবদুল্লাহ্ আল সিফাত (আইন); দপ্তর সম্পাদক আরাফাত রাফি (বাংলা); প্রচার সম্পাদক সুমাইয়া তাবাসসুম (নৃবিজ্ঞান) এবং উপ-প্রচার সম্পাদক পদে শাহ সামিন সাদি (অর্থনীতি) মনোনীত হয়েছেন।
উল্লেখ্য, ঘোষিত কার্যনির্বাহী পরিষদ আগামী এক বছর দায়িত্ব পালন করবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
