দেলাওয়ার হোসেন আজিজী :
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধে এখনই সিদ্ধান্ত নিনঃ উইকিপিডিয়ার তথ্য মতে, “করোনাভাইরাস হলো নিদুভাইরাস শ্রেণীর করোনাভাইরদা পরিবারভুক্ত করোনাভাইরিনা উপগোত্রের একটি সংক্রমণ ভাইরাস প্রজাতি”।
এর পোশাকি নাম কোভিড- ১৯। ভাইরাসটি তামাম দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে ১২২ টি দেশ এই মরণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছে। নিউনিয়র্ক শহর খুব বেশি আক্রান্ত না হওয়া সত্ত্বেও সেখানে জরুরী অবস্থা জারি করা হয়েছে।
জার্মানির জনসংখ্যার ৬০ থেকে ৭০ ভাগ করোনাভাইরাসে আক্রান্ত হবে বলে জানিয়েছেন, জার্মানের চ্যান্সেলর আঙ্গেলা মার্কেল। করোনাভাইরাসের কারণে ফ্রান্সে গত এক শতাব্দীর মধ্যে সবচেয়ে খারাপ স্বাস্থ্য সংকট দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাসকে ” বিশ্ব মহামারী” ঘোষণা করেছে।
ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোর বলেছেন, ” এই করোনাভাইরাসটি ভয়াবহ গতিতে ছড়িয়ে পড়ছে। এটি প্রতিরোধ করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরী। শিশুদের উপর এই ভাইরাসের প্রভাব বা এতে কতজন আক্রান্ত হতে পারে সে সম্পর্কে আমরা এখনও বেশি কিছু জানি না।
কিন্তু নিবিড় পর্যবেক্ষণ ও প্রতিরোধ এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে হয়। সময় আমাদের সাথে নেই।” ভাইরাসটি নতুন, এর কোন টিকা বা ভ্যাকসিন এখনো তৈরি হয়নি এবং এমন কোন চিকিৎসা নেই যা এ রোগ ঠেকাতে পারে। এই ভাইরাস থেকে রক্ষার একমাত্র উপায় হলো, যারা ইতোমধ্যে আক্রান্ত হয়েছে বা এ ভাইরাস বহন করছে- তাদের সংস্পর্শ এড়িয়ে চলা। চীন ও ইতালির নামকরা ডাক্তারগণ করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা করতে গিয়ে করোনায় আক্রন্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
ফ্রান্সসহ বিশ্বের ৩২ টি রাষ্ট্র করোনার ভয়াভহতার কারণে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। বাংলাদেশের জনসংখ্যা দেশের আয়তনের তুলনায় অনেক বেশি। আমাদের দেশের একটি জেলার জনসংখ্যা কোন কোন দেশের মোট জনসংখ্যার চেয়ে বেশি। করোনা মোকাবেল আমাদের প্রস্তুতি নেই বললেই চলে। জনবহুল এ দেশে করোনা মহামারী আকার ধারণ করলে প্রায় ৯০ ভাগ মানুষ বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করতে হবে।
এজন্য সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে আসন্ন মহামারী থেকে দেশকে রক্ষা করার জন্য এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে।
লেখক:
উপাধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী,
যুগ্ম মহাসচিব, বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারি ফোরাম
ও
আহবায়ক, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারি ফোরাম।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
