শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি।।

গত কাল মঙ্গলবার বিকাল ৫ টা ১৫ মিনিটের সময় আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সাদ আহমেদ এর উপর একদল সত্রাসী হামলা করে। হামলার শিকার হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। এদিকে হামলার প্রতিবাদে   আজ কমিটি, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকমণ্ডলী মানব বন্ধন করে। মানববন্ধন থেকে হামলাকারীদের বিচার দাবি করেন।

 মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব সহ শিক্ষা বিভাগের সকলের এবং পুলিশ প্রশাসনের প্রতি  দাবী জানান  এটির সুষ্ঠু বিচারের জন্য।

শিক্ষা জাতীয়করণ পরিষদের সভাপতি মো. ওয়ালি আজাদ এক বিবৃতিতে এই ন্যাক্কার জনক হামলার তীব্র নিন্দা জানান এবং সুষ্ঠু বিচারের দাবি জানান।

 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.