মোঃ নুরনবী ইসলাম, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের খানসামা উপজেলার ৪ নং খামারপাড়া ইউনিয়ন পরিষদের উদ্দ্যোগে দুহশুহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ৩০ জোড়া বেঞ্চ বিতরণ করা হয়েছে। ৩ মার্চ মঙ্গলবার সকালে এলজিএসপি-৩ এর আওতায় ২০১৮-১৯ অর্থবছরের ২০১৯-২০ বাস্তবায়নে দুহশুহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাদেকুল আলম চৌধুরীর কাছে এ বেঞ্চ তুলে দেন খামারপাড়া ইউপি চেয়ারম্যান সাজেদুল হক সাজু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক জাকারিয়া চৌধুরী, খানসামা প্রেসক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ নুরনবী ইসলাম সহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
