চেয়ারম্যান আশফাক হুসেনের অবসরজনিত কারণে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের কর্মকর্তা অতিরিক্ত সচিব ড. অরুণা বিশ্বাসকে এনটিআরসিএর চেয়াম্যান হিসেবে যোগদানের জন্য গত (২৯ জানুয়ারি) আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। কিন্তু সোমবার (২ মার্চ) পর্যন্ত তিনি এনটিআরসি’তে যোগ দেননি। এ বিষয়ে ড. অরুণা বিশ্বাসের সাথে যোগযোগ করা হলে তিনি জানান, মন্ত্রণালয়ে কাজের চাপ থাকায় এবং ব্যক্তিগত কিছু কারণে তিনি এখনও এনটিআরসিএতে যোগদানের সিদ্ধান্ত নিতে পারেননি।
দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলমান শিক্ষক সংকট এবং শূন্যপদের চাহিদা নেয়ার পরও এনটিআরসিএতে তিনি যোগদান না করায় গণবিজ্ঞপ্তি দিতে দেরী হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, শুধু গণবিজ্ঞপ্তি নয় এনটিআরসিএর সব ধরণের কার্যাবলী পরিচালনার ক্ষমতা এনটিআরসিএর ভারপ্রাপ্ত চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মু: আ: আউয়াল হাওলাদার আছেন। উনি চাইলে যে কোনো সময় গণবিজ্ঞপ্তি জারি করতে পারবেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
