সোনারগাঁও সরকারি কলেজের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠিত

মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জ জেলায় সোনারগাঁও সরকারী কলেজের সুর্বণজয়ন্তী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। চিত্র নায়ক রিয়াজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন,ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেছেন আজকে যে অনুষ্ঠান করেছেন সেটা প্রাক্তন ছাত্ররাই করেছেন। তাই আমি বলল আপনারা কলেজে একটি তাহবিল গঠন করেন। সে তাহবিল দিয়ে গরীর ও মেধাবী ছাত্রদের লেখাপড়ার খরচ যোগাবে। তারা তাহবিলের টাকা সংগ্রহ করে বড় বড় ডাক্তার হবেন ইঞ্জিনিয়ার হবে। এতে দেশের অর্থনীতির চাকা সচল হবে। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন আমরা যেন প্রতিটি বিদ্যালয়ের অনুষ্ঠানে গিয়ে তাহবিল গঠন করার কথা বলি। আমরা চাই মুজিব বর্ষে প্রত্যেকের এ অঙ্গিকার হওক।

সূর্বণজয়ন্ত্রী অনুষ্ঠানে অনান্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক এমপি আবদুল্লাহ কায়সার হাসসনাত, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, কলেজের সাবেক সভাপতি মনির হোসেন, মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, প্রাক্তন ছাত্র মাহফুজুর রহমমান কালাম, এএইচএম মাসুদ দুলাল, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, ইউএস বাংলার চেয়ারম্যান মামুন, কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কলেজটির সাবেক ছাত্র হাজী সাইফুল ইসলাম স্বপন, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাস নান্নুসহ কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.