নিউজ ডেস্ক।।
গতকাল নোয়াখালীর পৌর মার্কেট সড়ক দূর্ঘটনায় নিহত নোয়াখালীর সদর উপজেলা শিক্ষা অফিসার মরহুম জসিম উদ্দিন সেখ এর নামাযে জানাযা মাইজদী পিটিআই নোয়াখালী মাঠে অদ্য সকাল ১০.০০ ঘটিকায় অনুূষ্ঠিত হয়েছে।
জানাজায় উপস্থিত ছিলেন নোয়াখালী ৪ আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরী, নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাস, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইদুল ইসলাম, নোয়াখালী সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম সর্দার, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ কবীর উদ্দিন, রিটন কুমার বড়ুয়া, নোয়াখালীর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম শামছুদ্দীন জেহান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজির প্রতিনিধি গবেষনা কর্মকর্তা মোঃ ফজলে এলাহী, মোঃ তসলিম উদ্দিন, লক্ষীপুর জেলার হাসিনা আকতার ভূইয়া, রামগঞ্জ উপজেলার শিক্ষা অফিসার দৌলতুর রহমান নোয়াখালীর ৯ উপজেলার শিক্ষা অফিসারগণ, ইউআরসি ইন্সট্রাক্টরগণ, মাইজদী পিটিআই এর সহকারি সুপারিন্টেনডেন্ট, ইনন্সট্রাক্টরবৃন্দ, সহকারি উপজেলা শিক্ষা অফিসারগণ, জেলার বিভিন্ন দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তাগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিকগণ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নোয়াখালী জেলা শাখার সাধারন সম্পাদক মোঃ আবদুল আলিম ভূইয়া সুজন ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাছিম ফারুকী নেতৃত্বে হুমায়ন কবির, কাজী মুমিন, মোঃ নিজাম উদ্দিন, শাহাদাত হোসেন ও মোঃ আবদুর রহমান, এমদাদ উল্যাসহ নেতৃবৃন্দ, নোয়াখালীর সকল উপজেলার শিক্ষকগণ, জেলা প্রাথমিক শিক্ষা অফিস নোয়াখালীর স্টাফবৃন্দ, সদর উপজেলা শিক্ষা অফিসের স্টাফবৃন্দ, নোয়াখালী সদর উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ ও দপ্তরী কাম প্রহরীরাসহ সর্বস্তরের মানুষজন জানাযায় অংশগ্রহন করেন মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
