মোহাম্মদ আমির হোসেন’চৌদ্দগ্রাম প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানাকে নিজের লেখা কাব্য সংকলন উপহার দিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী।
প্রধানমন্ত্রী গত শুক্রবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির কার্যালয়ে আসেন।
সে সময় কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী জাতির পিতাকে নিয়ে তাঁর কাব্য সংকলন ‘টুঙ্গিপাড়া গ্রাম থেকে বঙ্গবন্ধুর দুই কন্যা’ উপহার দেন।
এ সময় জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সভাপতি অধ্যাপক মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
