হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে শিক্ষকদের ইন-হাউস প্রশিক্ষণ

নিউজ ডেস্ক।।

আজ সকাল ১০টায় হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে শ্রেণিকক্ষে কার্যকর পাঠদান বিষয়ক ইন-হাউস প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক জনাব এ জেড এম নূরুল হক। প্রধান শিক্ষক জনাব মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ইন-হাউস প্রশিক্ষণে ৪৩ জন শিক্ষক অংশগ্রহণ করেন।
প্রশিক্ষক হিসাবে ছিলেন মাস্টার ট্রেইনার জনাব এইচ এস বুলবুল আলীম দাদ খাঁন, আবু আহমেদ আখতারুজ্জামান ও মোঃ মনিরুজ্জামান প্রমুখ।
জেলা প্রশাসক মহোদয় তাঁর স্কুল জীবনের শিক্ষকদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের সঙ্গে বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.