স্টাফ রিপোর্টার :
বাঘারপাড়া প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক রাকিব হোসেন পেশাগত দায়িত্ব পালন করতে যেয়ে লাঞ্চিত হয়েছেন। গতকাল বাঘারপাড়া পৌর ভবনের সামনে এ ঘটনা ঘটে। দৈনিক নওয়াপাড়ার বাঘারপাড়া সংবাদদাতা রাকিব হোসেন জানিয়েছেন, রবিবার সকালে বেতন ভাতার দাবিতে বাঘারপাড়া পৌরসভার কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ কর্মবিরতি করে মানব বন্ধনের চেষ্টা করে। এ সংবাদ সংগ্রহ করতে রাবিক হোসেন সেখানে উপস্থিত হন। এ সময় পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চুর নির্দেশে কাউন্সিলর ফয়সাল আহাম্মেদ সাংবাদিক রাকিব হোসেনর ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
এক পর্যায়ে সাংবাদিক রাকিব ক্যামেরা রক্ষার চেষ্টা করলে তাকে ধাক্কা দেওয়া হয়। এ ঘটনার প্রতিবাদে গতকাল সন্ধ্যায় বাঘারপাড়া প্রেসক্লাবে সাংবাদিকদের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি ইকবাল কবির। সভায় সাংবাদিক রাকিবের কাছ থেকে ঘটনার বর্ননা শোনার পর উপস্থিত সকল সাংবাদিক এর নিন্দা জানিয়ে প্রতিবাদ করেন। সভায় সিন্ধান্ত নেওয়া হয় আগামী তিন দিনের মধ্যে এ ঘটনার সুষ্ঠ সমাধান না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি দেওয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ সভাপতি শরাফত উদ্দিন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সহ সাধারণ সম্পাদক অনুপম দে, সাবেক সাধারণ সম্পাদক চন্দন দাস, সাংবাদিক আজিজুল ইসলাম, আজম খান , তরুন মন্ডল, প্রদিপ বিশ্বাস, রেহমান জেমাম বাবু , এম এ আওয়াল, শামীম রেজা, রাকিব হোসেন , আহাদ আলী প্রমুখ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
