মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ।
ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে সোনারগাঁ উপজেলার ঐতিহ্যবাহী ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ মোট ১১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
ক্ষুদে প্রার্থীদের পোস্টার ফেস্টুনে সাজানো প্রতিটি বিদ্যালয়ে ভোটারদের উপস্থিতিও ছিলো চোখে পড়ার মত। নির্বাচন নিয়ে তাদের আগ্রহের কোন কমতি ছিলো না।
সোনারগাঁ উপজেলা শিক্ষা কমিটির সদস্য আবু নাইম ইকবাল জানান, শিশুদের মধ্যে গণতন্ত্রের চর্চা ও নির্বাচন সম্পর্কে প্রাথমিক ধারনা দেওয়ার জন্য স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ফল ঘোষনার পর বিজয়ী ও পরাজিত প্রার্থীরা একে অন্যকে অভিনন্দন জানিয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
