দুই বিশ্ববিদ্যালয়কে ১০ লাখ টাকা করে জরিমানা

শিক্ষাবার্তা ডেস্ক :

এলএলবি প্রোগ্রামে প্রতি সেমিস্টারে সর্বোচ্চ ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করানো যাবে না- বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) এমন বিধান অমান্য করায় ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম (আইআইইউসি) ও সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিকে ১০ লাখ টাকা করে জরিমানা করেছেন আপিল বিভাগ। রোববার সকালে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে ইউনিভার্সিটির পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন ও আইনজীবী এবিএম আলতাফ হোসেন। অন্যদিকে বার কাউন্সিলের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী এ ওয়াই মশিউজ্জামান। সঙ্গে ছিলেন আইনজীবী এস এম কফিল উদ্দিন।

অর্থ জমা দেওয়া সাপেক্ষে ওই দুটি বিশ্ববিদ্যালয়ের রিট আবেদনকারী শিক্ষার্থীরা বার কাউন্সিলের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তির পরীক্ষায় অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন বার কাউন্সিলের আইনজীবী এফ এম কফিল উদ্দিন।

এলএলবি প্রোগ্রামে প্রতি সেমিস্টারে সর্বোচ্চ ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করানো যাবে না, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) এমন বিধান রয়েছে।

কিন্তু বার কাউন্সিলের পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আবেদন করেন। কিন্তু তাদের ৫০ জনের বেশি নিতে রাজি হয়নি বার কাউন্সিল। এরপর শিক্ষার্থীরা হাইকোর্টে রিট করেন।

এরপর হাইকোর্ট শিক্ষার্থীদের আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য রেজিস্ট্রেশন ও ফরম পূরণের সুযোগ দিতে বার কাউন্সিলকে নির্দেশ দেন।

এর বিরুদ্ধে বার কাউন্সিল আপিল বিভাগে আবেদন করে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.