মেহেরপুরের গাংনীতে এসডিজি স্থানীয়করণে মত বিনিময় সভা অনুষ্ঠিত

রফিকুল আলম,মেহেরপুরঃ 
মেহেরপুরের গাংনী উপজেলায় এসডিজি বাস্তবায়ন ও টেকশই উন্নয়ন স্থানীয় করনের লক্ষ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে গাংনী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব ড.শামসুল আলম। গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ,গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক।

এসময় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. বদিউল আলম মজুমদারসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সরকারি বেসরকারি অফিসের কর্মকর্তাবৃন্দ স্কুল কলেজের শিক্ষক, ও গণমাধ্যমকর্মীরা এসডিজি স্থানীয়করনের বিষয়ে বক্তব্য রাখেন। মতবিনিময়ে বক্তারা বলেন বাল্য বিবাহ প্রতিরোধ,বয়স্ক ভাতা,বিধাব ভাতা, মাতৃত্বকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে আলোচনা করা হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.