হাতিয়া প্রতিনিধি তাজুল ইসলাস তছলিম : মহান ২১ ফেব্রæয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের স্মরন করা হয় নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায়। এ উপলক্ষ্যে রাত ১২টা ১ মিনিটে উপজেলা পরিষদ কেন্দ্রেীয় শহীদ মিনারে বেদীতে পুস্প্যমাল্য অর্পন করেন বিভিন্ন সংগঠন।
রাতেই প্রথমে পুস্প্যমাল্য অর্পন করেন হাতিয়া উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা চেয়ারম্যান মাহবুুব মোর্শেদ ও উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সারোয়ার সালাম।এর পরেই একে একে মুক্তিযোদ্বা সংসদ, উপজেলা আওয়ামীলীগের পক্ষে সাবেক সংসদ ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোহাম্মদ আলী, সংসদ সদস্য এর পক্ষে মুক্তিযোদ্বা মানছুরুল হক, হাতিয়া পৌর মেয়র এ কে এম ইউছুফ আলী, পৌরসভা আওয়ামীলীগের পক্ষে সভাপতি এ্যাডভোকেট ছাইফুদ্দিন আহম্মেদ। এছাড়া হাতিয়া প্রেসক্লাব, হাতিয়া টাউন হল ক্লাব, হাতিয়া যুবলীগ, স্বেচ্চাসেবক লীগ , শ্রমিক লীগ, ছাত্রলীগ, উপজেলা ও পৌর বিএনপিসহ অনেক সংগঠন পুস্প্যমাল্য অর্পন করে।
এদিকে মাতৃভাষা দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন অনেক কর্মসূচী ঘোষনা করেছে। এর মধ্যে রয়েছে চিত্রাংকন প্রতিযোগীতা, কবিতা আবৃতি ও সাস্কৃতি অনুষ্ঠান।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
