ভাষা দিবসে ১ হাজার ৭শ’ শিক্ষার্থীকে স্কুলব্যাগ বিতরন  

মোস্তাফিজুর রহমান  লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমািনরহাটের পাটগ্রাম উপজেলার শিক্ষার্র্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ব্যতিক্রমী এই আয়োজন করে উপজেলার বাউরা এলাকার একটি স্কুল।শুক্রবার, ২১ ফেব্রুয়ারি  বাউরা আরেফা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে এই আয়োজন করা হয়।এসময় ইউনিয়নের বাউরা আরেফা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের ১ হাজার ৭০০ শিক্ষার্থীদের মাঝে এসমস্ত স্কুলব্যাগ বিতরণ করা হয়।শিল্পপতি আলহাজ্ব সাহাজান আলমের ব্যক্তিগত অর্থায়নে শিক্ষার্থীদের এসব স্কুল ব্যাগ সরবরাহ করা হয়। তিনি জানান, এই স্কুলের বেশীরভাগ শিক্ষার্থীই নিম্নবিত্ত পরিবারের। তাদের স্কুলজীবন আনন্দময় করার জন্যই এই উদ্যোগ। অন্যদিকে নতুন স্কুলব্যাগ পেয়ে আনন্দে আত্মহারা শিক্ষার্থীরা।

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.