কলারোয়ার সিংগা হাইস্কুলে নবনির্মিত শহিদ মিনার উদ্বোধনের মধ্য দিয়ে মহান শহিদ দিবস উদযাপন

কামরুল হাসান ,  সাতক্ষীরা থেকেঃ
কলারোয়ার বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে নবনির্মিত শহিদ মিনার উদ্বোধনের মধ্য দিয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতকি মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। ২১ ফেব্রুয়ারি শুক্রবার সকাল সাড়ে ৭টায় নবনির্মিত শহিদ মিনার উদ্বোধন করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।
উদ্বোধন শেষে শহিদ বেদিতে স্কুলের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পন করে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সিংগা মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার ৫২ বছর পর নবনির্মিত শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ করেন সাঁতপোতা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, সিংগা বাজার কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় মুক্তিযোদ্ধাগণ, সিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিংগা হাইস্কুলের সকল শ্রেণি ও শাখার শিক্ষার্থীবৃন্দ।
এরপর প্রধান অতিথিসহ সকল অতিথি ও শিক্ষক,ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে অনুষ্ঠিত বিশাল র‌্যালিটি সিংগা বাজার সংলগ্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্কুল চত্ত্বরে আলোচনা সভায় মিলিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।
সভায় মুক্তিযোদ্ধাকালীন কমান্ডার আব্দুল গফ্ফারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারন সম্পাদক সাংস্কৃতিকব্যক্তিত্ব অ্যাড: শেখ কামাল রেজা, কেরালকাতা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ, সাতক্ষীরা জর্জ কোর্টের এপিপি আশরাফুল আলম বাবু, নবনির্মিত শহীদ মিনারের প্রধান পৃষ্টপোষক প্রাক্তন ছাত্র মাসুদ রানা।
স্কুলের প্রধান শিক্ষক হরিসাধন ঘোষের স্বাগত বক্তব্য শেষে সিনিয়ির শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস ছাত্তার, বীরমুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, বীরমুক্তিযোদ্ধা আ: রউফ, আমাল্লাহ আমান, ইব্রাহীম হোসেন, ইউপি সদস্য ওসমান গণি, আব্দুর রশিদ, সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক সহিদুল ইসলাম, এসএমসি সদস্য ফারুক আহম্মেদ, গোলাম সরোয়ার, মাস্টার আব্দুল আলীম, মাস্টার আব্দুস সবুর, অভিভাবক আ: রহিম, শিক্ষার্থী আল মামুন, আবু সাঈদ, রিফাত শাহারিয়ার শিশির, তন্ময় সরকার, আব্দুল্যাহ, সাফিন ফেরদৌস,মীম খাতুন, ও সানজিদা ইয়াসমীন জ্যোতি প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন ম্যালায়েশিয়া প্রবাসী বহুড়া গ্রামের জিয়ারুল ইসলামের সৌজন্যে নবনির্মিত শহিদ মিনারের প্রধান পৃষ্টপোষক(অর্থদাতা) স্কুলের প্রাক্তন ছাত্র মাসুদ রানার গর্বিত মাতা বিউটি খাতুন ও তার সহধর্মিনী আম্বিয়া খাতুন, চাচা মনিরুল ইসলাম, সিনিয়র শিক্ষক আজিজুর রহমান,আ: রউফ, প্রদীপ বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন, জহুরুল ইসলাম, শফিকুল ইসলাম, নাসরিন আক্তার, আ: সালাম, স্বপন সরকার, শিরিনা আক্তার, বদরুজ্জামান, শুভংকর মজুমদার, শফিকুল ইসলাম, বিকাশ ঘোষ, অফিস স্টাফ আলাউদ্দীন, সাহিদা খাতুন, সুজন হোসেনসহ শিক্ষার্থীবৃন্দ। আলোচনা শেষে দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন অবসরপ্রাপ্ত ধর্মীয় শিক্ষক মাওলানা আইয়ুুব হোসেন।

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.