যুক্তরাজ্যের মেয়র রওশন আরা দোলন নিজ বিদ্যালয়ে সংবর্ধিত

শিক্ষাবার্তা ডেস্ক :

যুক্তরাজ্যের ” রামসগেইট”শহরের বর্তমান মেয়র বাংলাদেশের রওশন আরা(দোলন),

তার জন্মস্থান মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার তালেবপুর ইউনিয়নের ইরতা কাশিমপুর (কাঁঠাল বাগান) গ্রামে

তিনি তালেবপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেণীর পর্যন্ত পড়ালেখা করেছেন..

ব্যক্তিগত সফরে ১৯ ফেব্রুয়ারী(বুধবার) -২০২০ইং
তিনি তার নিজ গ্রামে পদার্পণ করেন, এ উপলক্ষে তালেবপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

উল্লেখ্য যে আজ সকাল ১০.৩০ ঘটিকায় হেলিকপ্টার যোগে তিনি বিদ্যালয়ের মাঠে অবতরণ করেন।

বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যদের উপস্থিতিতে মাননীয় মেয়র মহোদয়কে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। বিভিন্ন শ্রেণী পেশার মানুষও এই অভ্যর্থনায় অংশগ্রহণ করেন।

এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আওয়ামী লীগের বিভিন্ন নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রাণঢালা অভিনন্দন পেয়ে মেয়র মহোদয় নিজেও ভীষণ উচ্ছ্বসিত অভিব্যক্তি প্রকাশ করেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.