সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন হয়েছে। সোমবার সকালে নগরীর জিরো পয়েন্টে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের আয়োজন করেন রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন।
১৫ ফেব্রুয়ারি বাগমারার তাহেরপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায়, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি ও সময় টেলিভিশনের ব্যুরো প্রধান হাবিবুর রহমানসহ বাগমারার স্থানীয় গণমাধ্যম কর্মীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধন সঞ্চালনা করেন রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এর সভাপতি মেহেদী হাসান শ্যামল। মানববন্ধনে উপস্থিত ছিলেন দৈনিক সোনালী সংবাদ এর সম্পাদক লিয়াকত আলী। সোনার দেশের সম্পাদক হাসান মিল্লাত।রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান আসাদসহ বিভিন্ন সংগঠনের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
