স্কাউট আন্দোলনের সার্বিক উন্নয়ন ও সম্প্রসারণে প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরুপ ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা রোভার কমিশনার হলেন দক্ষিণবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ ও কবি প্রফেসর মোশার্রফ আলী।
রোববার মোশার্রফ আলী সাংবাদিকদের কাছে এ তথ্য নিশ্চিত করেন।
বাংলাদেশ স্কাউট রোভারের ৪৩তম কাউন্সিল ও সাধারণ সভার অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের সাবেকমুখ্য সচিব ও জাতীয় স্কাউটের প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ শ্রেষ্ঠ রোভার কমিশনারের সনদপত্র অধ্যক্ষ মোশার্রফ আলীর হাতে তুলে দেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক শাহিদুল খবির চৌধুরী, বাংলাদেশ রোভারের সহ-সভাপতি আবুল কালাম চৌধুরী, বাংলাদেশ রোভারের যুগ্ম-সম্পাদক খাঁন মাঈনুদ্দীন আল মাহমুদ, ফরিদপুর জেলা রোভারের সম্পাদক মোঃ জহুরুল ইসলামসহ বাংলাদেশের বিভিন্ন জেলার রোভারের প্রতিনিধিরা। তার এই অভাবনীয় সাফল্যে জেলার বিভিন্ন মানুষ শুভেচ্ছা জানিয়েছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
