নিউজ ডেস্ক।।
নোয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে প্রাথমিক শিক্ষা বিভাগের উপস্থাপনায় নোয়াখালী শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে বসন্ত বরণ, পিঠা উৎসব ও ভালবাসা দিবস উদযাপন উদযাপিত হয়। নোয়াখালীর ৯ টি উপজেলার প্রাথমিক শিক্ষা পরিবার, পিটিআই মাইজদী নোয়াখালীর প্রশিক্ষনার্থীবৃন্দ।

দুপুর ৩ ঘটিকায় জেলা প্রশাসক তন্ময় দাস পিঠা উৎসবের উদ্বোধন ঘোষনা করেন। উদ্বোধনের পর প্রাথমিক শিক্ষা পরিবারের ৯ উপজেলার সাংস্কৃতিক মনা শিক্ষকগণেরা মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেসনা উপস্থাপন করে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পরবর্তীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রনালয়ের যুগ্মসচিব মোঃ বিল্লাল হোসেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কামাল উদ্দিন, নোয়াখালী প্রাথমিক শিক্ষা পরিবারের অভিভাবক জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইদুল ইসলাম, মোঃ হুমায়ুন কবীর, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, নোয়াখালী, রিটন কুমার বড়ুয়া, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, নোয়াখালী, অতিরিক্ত পুলিশ সুপার, নোয়াখালী, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, এএসএম ইবনুল হাসান ইভেন, উপজেলা নির্বাহী অফিসার, সুবর্ণচর, ৯ উপজেলার উপজেলা শিক্ষা অফিসারগণস সহকারি উপজেলা উপজেলা শিক্ষা অফিসারবৃন্দ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নোয়াখালী শাখার নেতৃবন্দসহ, বিভিন্ন উপজেলা থেকে শিক্ষক মন্ডলী ও সুধীজনেরা উপভোগ করেন।

Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
