রাসেল আহমেদ।।
জীবনের গল্পটা সকলের এক রকম হয় না। যেমন মানুষ যা করতে চায় অনেক সময় পারিপাশ্বিকতার কারণে তা করা হয়ে ওঠে না। আর বাঙালি সমাজে তো নেশার সাথে পেশা মেলা ভার। তবে প্রবল ইচ্ছা শক্তি আর শতভাগ আত্নবিশ্বাস থাকলে মানুষের পক্ষে কোনো কিছুই অসম্ভব নয়। এমনই একজন অসম্ভবকে সম্ভব করা মানুষ এ. এইচ. এম. সায়েদুজ্জামান।
কুষ্টিয়ার মিরপুর উপজেলার এক প্রত্যন্ত গ্রামে বেড়ে ওঠা অদম্য মেধাবী এ. এইচ. এম. সায়েদুজ্জামানকে শত প্রতিবন্ধকতাও ঠেকিয়ে রাখতে পারেনি। পড়াশোনার পাশাপাশি লেখালিখি করতে ভালোবাসতেন। পড়াশোনা শেষ করেন কুষ্টিয়া সরকারি কলেজ থেকে। এরপর ঢাকাতে এসে বি.এড. শেষ করেন। কলেজে অধ্যয়নরত অবস্থায় বিভিন্ন জাতীয় দৈনিক ও সাময়িকীতে নিয়মিত লিখতেন। লিখেছেন বেস্ট সেলার বই ‘ছোটোদের অঙ্ক সকলের গণিত’। কর্মজীবন শুরু করেন ব্র্র্র্যাকের শিক্ষা বিষয়ক কর্মসূচিতে যোগদানের মাধ্যেমে। এরপর গণিতের শিক্ষক হিসেবে যোগদান করেন উইলস্ লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে। পেশায় শিক্ষক হলেও লেখালিখি ছিলো তার নেশা। তাই শিক্ষকদের নিয়ে গড়ে তোলেন দেশের সর্ব বৃহৎ শিক্ষা বিষয়ক অনলাইন শিক্ষাবার্তা ডট কম। অভাবনীয় হলেও সত্য এ পত্রিকাটির প্রতিটি জেলা উপজেলা প্রতিনিধি এবং এর সাথে সংশ্লিষ্ট সকলেই শিক্ষকতার সাথে জড়িত। শুধু বাংলাদেশেই নয় বর্তমান বিশ্বে এ এক বিরল দৃষ্টান্ত।
এ. এইচ. এম. সায়েদুজ্জামান সদা হাস্যোজ্বল শিক্ষক আবার সত্যান্বেষী সম্পাদক। একই সাথে তিনি দুটি ভিন্ন মেরুর বিষয়কে এগিয়ে নিয়ে যাচ্ছেন সমানতালে। শুধু তাই নয়, শিক্ষকতা, সম্পাদকের দায়িত্ব পালনের সাথে সাথে সাংবাদিকতায় আরো গভীর জ্ঞান লাভের জন্য পিআইবিতে সাংবাদিকতায় মাস্টার্স করছেন।
বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশে একজন মধ্যবিত্ত পরিবারের সন্তানকে বেড়ে উঠতে হয় জীবিক নিশ্চিত করার সংগ্রামকে কেন্দ্র করে। সেখাানে যতটা না থাকে নিজের ইচ্ছাকে প্রাধাণ্য দেওয়া, তারচেয়ে প্রবল হয়ে দেখা দেয় জীবিকা নিশ্চিতের তাগিদ। তবুও শুধু জীবিকার টানে নিজের ভালোলাগাকে তো বিসর্জন দেওয়া যায় না। এ. এইচ. এম. সায়েদুজ্জামান তেমনি একটি দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। শিক্ষকতা করেন জীবিকার তাগিদে, আর সাংবাদিকতা করেন আত্নার খোরাক হিসেবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
