২ পরীক্ষার্থী বহিষ্কার ৩ শিক্ষককের অব্যাহতি

পাবনা প্রতিনিধি

পাবনার ফরিদপুর উপজেলার বনওয়ারীনগর মাদ্রাসা পরীক্ষাকেন্দ্রে নকল করার অভিযোগে দুই দাখিল পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

এছাড়া কর্তব্যে অবহেলার দায়ে ৩ শিক্ষককে অব্যাহতি দেয়া হয়েছে। রোববার ম্যাজিস্ট্রেট এবং সহকারি কমিশনার ভূমি (এসি ল্যান্ড) রাফিউল আলম তাদের বহিষ্কার ও অব্যাহতির বিষয়টি নিশ্চিত করেন।

রাফিউল আলম জানান, পরীক্ষাকেন্দ্রে নকল করার অভিযোগে পরীক্ষার্থী হাওয়া খাতুন এবং আসমা খাতুন নামে ২ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

এছাড়া একই কেন্দ্রে মঙ্গলগ্রাম মাদরাসার শিক্ষক আইয়ুব আলী, আরকান্দি মাদরাসার শিক্ষক সোহেল রানা এবং লস্কারিয়া মাদরাসার শিক্ষক আসাদুজ্জামানকে কর্তব্যে অবহেলার দায়ে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.