এইমাত্র পাওয়া

প্রাথমিক সহকারি শিক্ষকদের ১৩তম বেতন গ্রেডের প্রজ্ঞাপন জারি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের বেতন কাঠামো ১৩তম গ্রেডে উন্নীত করে প্রজ্ঞাপন জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আজ ৯ (ফেব্রুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞান জারি করা হয়। এতে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাঠ পর্যায়ের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বৈষম্য দূরীকরণের লক্ষে সহকারি শিক্ষকদের বেতন স্কেল ১১০০০- ২৬৬৯০ (গ্রেড-১৩)নির্ধারণ করা হলো। যা বিদ্যমান বেতনস্কেল  ১০২০০-২৪৬৮০ (গ্রেড-১৪ প্রশিক্ষণপ্রাপ্ত)এবং ৯৭০০-২৩৪৯০(গ্রেড-১৩ প্রশিক্ষণবিহীন)।

প্রজ্ঞাপনে প্রশিক্ষণবিহীন ও প্রশিক্ষণপ্রাপ্ত একিভূত করে ১টি গ্রেড নির্ধারণ করা হয়েছে। যদিও সহকারি শিক্ষকদের দাবি ছিলো প্রধান শিক্ষকদের পরের ধাপে বেতন কাঠামো নির্ধারণ করা।

Image may contain: text


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.